বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মো. জাফর আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে জানমাল রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় শক্তিশালী সমাজ গড়ে তুলতে হবে।

পরে আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হানিফ মিয়া-এর নেতৃত্বে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার তৎপরতার একটি মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় আমতলী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..