বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড়

জুবায়ের আহমেদ জুয়েল (নিজস্ব প্রতিনিধি)
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৮১৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড বর্তমানে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে, ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে করে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দারা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির পাশে নিয়মিতভাবে ময়লা ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বাজারের বিভিন্ন স্থান থেকে আনা বর্জ্য এখানে ফেলা হচ্ছে। ফলে রাস্তার একাংশ প্রায় ময়লার স্তূপে ঢেকে গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ময়লার কারণে প্রতিদিনই দুর্গন্ধে চলাচল করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে গরমের সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এ ছাড়া ময়লার স্তূপে মাছি ও মশার উপদ্রব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় বাসিন্দা মোঃ বায়জিদ ভূঁইয়া বলেন, “অনেক দিন ধরেই এই রাস্তাটিতে ময়লা ফেলা হচ্ছে। বাজারের মানুষসহ আশপাশের অনেকেই এখানে বর্জ্য এনে ফেলেন। এতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং আমাদের চলাচলেও সমস্যা হচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে জায়গাটি পরিষ্কার করে স্থায়ী সমাধান করুক।”

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করা হোক। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করছেন তারা।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে তাড়াইল বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটি আবারও স্বাভাবিক ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরে পায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..