মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আঃ ছোবান তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে তাড়াইল থানাধীন পংপাচিহা গ্রামের নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ আঃ ছোবান (৫৬), পিতা মৃত মমরোজ আলী, সাং পংপাচিহা, থানা তাড়াইল, জেলা কিশোরগঞ্জ।

অভিযোগে উল্লেখ করা হয়, আলা উদ্দিন (৬০), পিতা মৃত ছামিদ, মস্তোফা (৬৫), পিতা মৃত ইরাধর, জিরাস মিয়া, পিতা মৃত আঃ খালেক, সস্থির মিয়া (৫৫), পিতা মৃত মানিক মিয়া এবং জালার মাষ্টার, পিতা মৃত মোক্তার হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন এ ঘটনার সাথে জড়িত।

অভিযোগকারী জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৩৭৫/২০২৬)। মামলার প্রেক্ষিতে বিবাদীরা তার চলাচলের রাস্তায় জোরপূর্বক বেড়া দিয়ে বন্ধ করে দেয় বলে অভিযোগ করা হয়। ঘটনার দিন বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে। অভিযোগে আরও বলা হয়, এলাকায় যেকোনো সময় দাঙ্গা-হাঙ্গামা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী জানান, উক্ত জমি সংক্রান্ত মামলায় তিনি ২৩ আগস্ট ২০১০ সালে ডিক্রি লাভ করেছেন। বর্তমানে চলাচলের পথে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়ে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় কয়েকজন সাক্ষী ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাড়াইল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..