মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৭৯৮ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

দারুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

(১৬ মার্চ) সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের ঈদের পোষাক প্রদান করেন।

উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত দারুল কুরআন ক্যাম্পাসে প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ূন রশিদ জুয়েল, তাড়াইলের কৃতি ফুটবলার মিজানুর রহমান, ধলা বহুমুখী আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আতিকুল ইসলাম, দারুল কুরআনের কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

এসময় দারুল কুরআন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা সোহাইল শাহীন, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা যাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, তাড়াইল বাজারের ব্যবসায়ী মুজিবুর রহমানসহ অভিভাবক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..