মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

কুয়াকাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়—এটি দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

মো. মহসীন খান :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি অনন্য পর্যটনকেন্দ্র, যা বিশ্বের কাছে “সানরাইজ ও সানসেটের সৈকত” হিসেবে সুপরিচিত। প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে কুয়াকাটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

দুঃখজনক হলেও সত্য, এত সম্ভাবনাময় একটি পর্যটন অঞ্চল আজও পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোর আওতায় আসেনি। বর্তমানে কুয়াকাটা একটি পৌরসভা হিসেবে পরিচালিত হলেও উপজেলা না হওয়ায় প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পর্যটন ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা বিদ্যমান।

এমতাবস্থায়, কুয়াকাটার সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একজন সংবাদ কর্মী হিসেবে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করছি
১. কুয়াকাটাকে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
২. কুয়াকাটাকে কেন্দ্র করে পর্যটননির্ভর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা জরুরি।
৩. ভবিষ্যতে পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় “কুয়াকাটা জেলা” গঠনের উদ্যোগ গ্রহণ করা এখনই ভাবা উচিত।
৪. আধুনিক অবকাঠামো উন্নয়ন (রাস্তা, পানি নিষ্কাশন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা) নিশ্চিত করা হোক এখনই।
৫. উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন ব্যবস্থাপনার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা দরকার।
কুয়াকাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়—এটি দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। একটি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হলে কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে পরিণত হবে এবং দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

অতএব, উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করে কুয়াকাটাকে উপজেলা হিসেবে ঘোষণা এবং পর্যটনভিত্তিক জেলা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..