রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস

নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৮৮৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দৈনিক দেশ রূপান্তরের ৭তম বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে (২৯ এপ্রিল) বুধবার দুপুর একটায় উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন দেশ রূপান্তর পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহামুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ জান্নাতুন নাহার মুক্তা (বাকৃবি), সহকারী প্রফেসর নূর আলম সরকার (বাকৃবি), নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক পিন্টু সাহা, বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক সভাপতি এবি ছিদ্দিক খসরু, সাংবাদিক হান্নান আল আজাদ, কলামিস্ট সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মড়ল, সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক রমজান আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণরত অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..