মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৮৫৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। এতে অংশ নেবে উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, ইতোমধ্যে দেশের সব প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা জোরদার করতে বলা হয়েছে।

নিবন্ধন কার্যক্রম শেষ করতে সময় বেঁধে দেয়া হয়েছে। শনিবার (০২ মে) রাত ১২টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে মাউশি। প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এটি পরিচালিত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

মাউশি আরও জানিয়েছে, দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজকে এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক প্রচার চালাতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও এ আয়োজনের লক্ষ্য তরুণদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলা। পাশাপাশি তাদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..