শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পবিপ্রবিতে উত্তেজনা চরমে: হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, সব কার্যক্রম স্থগিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৭৯৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহত শিক্ষকরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ছাত্র-শিক্ষক পরিষদ।

১১ মে (সোমবার) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সময় হঠাৎ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষক আহত হন। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান সংকট নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

তারা আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে না আনলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ বি এম সাইফুল ইসলাম, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক কৃষিবিদ ডা. হাসিব মোহাম্মদ তুষার, টিএসসি পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অনেকে দ্রুত সংকট নিরসন করে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী কর্মসূচি পর্যবেক্ষণ করে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ছাত্র-শিক্ষক পরিষদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..