শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

কর অঞ্চল ৩ জুলহাস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

দৈনিক সংবাদ বাংলাদেশ ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৭৮৭ বার পঠিত

সম্প্রতি প্রকাশিত কয়েকটি অনলাইন নিউজপোর্টালে “কর অঞ্চল-৩ তে ‘ভূয়া ঠিকানায় চাকরি’ ও নৈশ প্রহরী থেকে কোটি টাকার সম্পদের মালিক জুলহাস উদ্দিন” ও  রাজস্ব’র এক চুনোপঠির লঙ্কাকান্ড” শীর্ষক প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার ব্যক্তি ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা।

প্রথমত, সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে আমি প্রচলিত সকল নিয়ম ও আইন মেনেই নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমার চাকরির কাগজপত্র, পুলিশ ভেরিফিকেশন, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে যাচাই-বাছাই করেই অনুমোদিত হয়েছে। “ভুয়া ঠিকানা” বা “জাল কাগজপত্র” ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।

দ্বিতীয়ত, প্রতিবেদনে আমার সম্পদ নিয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার অধিকাংশই অনুমাননির্ভর, অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমার ও পরিবারের সদস্যদের বৈধ আয়, সঞ্চয়, পারিবারিক সম্পদ এবং বৈধ উৎস থেকে অর্জিত সম্পত্তিকে উদ্দেশ্যমূলকভাবে “অবৈধ সম্পদ” হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ এ বিষয়ে কোনো সরকারি তদন্ত বা আদালতের সিদ্ধান্ত নেই।

তৃতীয়ত, আমার সন্তানদের পড়াশোনা, আত্মীয়স্বজনের বিদেশে অবস্থান কিংবা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে নেতিবাচকভাবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক। সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতা করা কোনো অপরাধ নয়।

প্রতিবেদনে আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি এবং সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ না করেই একতরফাভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি, প্রকৃত তথ্য যাচাই করে এই বিভ্রান্তিকর সংবাদটির সংশোধন ও যথাযথ প্রতিবাদ প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায়, আমার সম্মান রক্ষার্থে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।

বিনীত,
মোঃ জুলহাস উদ্দিন আহমেদ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
কর অঞ্চল-৩, ঢাকা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..