শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ কাস্টমসের সিপাই থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা: নয়নের শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, কমছে জনগণের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত

মহেশখালীর ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় দেশজুড়ে তৈরি হওয়া তীব্র গ্যাস সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ বাড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকার মিরপুরের বাসিন্দা তামান্না বলেন, গত দুই সপ্তাহ ধরে বাসায় গ্যাস ছিল না বললেই চলে, রান্নাবান্না নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছিল। আজ সকালে দেখলাম গ্যাসের চাপ কিছুটা বেড়েছে।

শাহবাগের সিএনজি অটোরিকশাচালক ইকরাম হোসেন বলেন, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে ভুগেছি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যেত না। আজ কষ্ট কিছুটা কম হয়েছে, যে পরিমাণ গ্যাস পেয়েছি তাতে আজকের দিনটি পার হয়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। এর ফলে আবাসিক খাত, শিল্পকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে কিছু এলাকায় এখনো গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..