বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

৩৬ টি কোম্পানীর প্লট-ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত
ফাইল ছবি।

দেশের ৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেই সঙ্গে এসব কোম্পানির প্লট-ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা এসব প্রতিষ্ঠান থেকে জনসাধারণকে বিরত থাকতে বলেছে।

জানা গেছে, সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প নেওয়া ও নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে এসব কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।

নিয়ম অনুযায়ী প্রতিটি কোম্পানির লে-আউট করে বা প্লট তৈরি করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে প্রকল্প নিতে হয়। কিন্তু অনেক রিয়েল এস্টেট কোম্পানি এমন বিধানের তোয়াক্কা করছে না। নিজেদের ইচ্ছামতো বেশিরভাগ প্লট তৈরি না করেই জমি বিক্রি ও প্রকল্প নিয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে যে সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী থাকার নিয়ম আছে, সেটাও তাদের নেই। নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ২ মাসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন করতে হয়; কিন্তু সনদ বাতিল হওয়া ৩৬টি কোম্পানির বেশিরভাগেরই সনদ ৭ থেকে ৯ বছর ধরে মেয়াদোত্তীর্ণ।

এক চিঠিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সনদ নবায়ন না করায় এসব কোম্পানিকে একাধিকবার চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা বিষয়টি তোয়াক্কা করেনি। এসব কোম্পানির অফিসের যে ঠিকানা দেওয়া হয়েছে, সেসব জায়গায় তাদের অফিস খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় গৃহায়নের কর্মকর্তারা। পরে তাদের নিবন্ধন সনদ বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাতিল হওয়া কোম্পানিগুলোর সঙ্গে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল হওয়ার চিঠিতে বলা হয়েছে, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ উপধারা (২)(ঘ) ও রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিধিমালা-২০১১-এর বিধি ৫ অনুযায়ী নিম্নবর্ণিত ৩৬টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদোত্তীর্ণের সময়সীমা ৫ (পাঁচ) বছর অতিক্রান্ত হওয়া এবং শুনানিতে অংশগ্রহণ না করায়/সন্তোষজনক লিখিত জবাব প্রদান না করায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৪২তম বোর্ড সভার ২১ নম্বর সিদ্ধান্তের আলোকে ২৬৬তম বোর্ড সভার ২৭ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বর্ণিত ৩৬টি প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বাতিল করা হলো।

রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় অনিবন্ধিত ডেভেলপার এবং অননুমোদিত প্রকল্প থেকে প্লট-ফ্ল্যাট ক্রয় কার্যক্রম গ্রহণ থেকে জনসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে।

জানা গেছে, নিবন্ধন বাতিল হওয়া কোম্পানিগুলো হলো— পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, দিশারী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেনিস অব বেঙ্গল প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রান্তিক প্রপার্টিজ, নেটওয়ার্ক ২০০৮ বিডি, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস, ভিশন ২১ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, প্রিমিয়াম হাউজিং এস্টেট, এনা প্রপার্টিজ, গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি, গ্লোরিয়াস প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিংস (প্রা.), তুরিন হাউজিং, বিওসিএল ল্যান্ডস ডেভেলপমেন্ট, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ, বেস্টওয়ে ফাউন্ডেশন, সাফিজ ল্যান্ডস ডেভেলপমেন্ট, আরডিপি প্রপার্টিজ, গার্ডিয়ান রিয়েল এস্টেট, ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, এফআইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, এসএফএল চন্দ্রিমা সিটি, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, হার্ব হোল্ডিংস, নবোদয় হাউজিং, আমাদের বাড়ী, নবধারা হাউজিং, রিচমন্ড ডেভেলপারস, পূবালী ল্যান্ড ডেভেলপমেন্ট, ড্রিম প্যারাডাইজ প্রপার্টিজ, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, সৃজন হাউজিং এবং ম্যাগপাই হাউজিং লিমিটেড।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..