শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাতীয় পর্যায়ে শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে বেতাগীর তাসফিয়া জাহান সামিরা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮১৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে ২০২৫ সালের কাব স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেয়েছে বেতাগীর কৃতি শিক্ষার্থী তাসফিয়া জাহান সামিরা। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেওয়া হয়।

তাসফিয়া জাহান সামিরা বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সে দেশসেরা স্কাউটদের সাথে প্রতিযোগিতা করে এই গৌরবময় অর্জন লাভ করে। তাসফিয়া জাহান সামিরা বর্তমানে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

তার এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজ। তাঁরা আশা প্রকাশ করেন, সামিরা ভবিষ্যতেও তার মেধা ও স্কাউটিংয়ের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।

সামিরার এই সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত এবং তারা সকলের কাছে দোয়া চেয়েছে, যেন সে ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। সামিরা বেতাগী উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক লায়ন মো. শামীম সিকদার ও কলেজ শিক্ষক ইসরাত জাহান লিপির কন্যা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..