বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ

নান্দাইলে গরমে বেড়েছে তালের শাঁসের কদর

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত

তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেড়েছে তালের শাঁসের কদর। গরমে শরীরকে কিছুটা শীতল রাখতে এবং তৃষ্ণা মেটাতে অনেকেই ঝুঁকছেন মৌসুমি এই ফলের দিকে। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের পাশে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, নান্দাইল বাজার, নান্দাইল নতুন বাজার, নান্দাইল চৌরাস্তা  বাজার, চণ্ডীপাশা বাজারসহ বিভিন্ন এলাকায় কচি তাল কেটে শাঁস বিক্রি করছেন বিক্রেতারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। বিশেষ করে দুপুরের দিকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে তালের শাঁসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বিক্রেতারা রহিম উদ্দিন জানান, গরমের কারণে এ বছর তালের শাঁসের বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। একটি তালে সাধারণত দুই থেকে তিনটি শাঁস পাওয়া যায়। আকার ও মানভেদে প্রতি শাঁস ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন ভালো পরিমাণ বিক্রি হওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।

ক্রেতারা জানান, তালের শাঁস সুস্বাদু, পুষ্টিকর এবং গরমে শরীরে প্রশান্তি এনে দেয়। তাই অনেকেই পরিবারের সদস্যদের জন্যও কিনে নিয়ে যাচ্ছেন।
এই প্রসঙ্গে বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার কার্যকরী সভাপতি সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান বাবুল বলেন, কৃষি ভিত্তিক বাংলাদেশে হাইওয়ে সহ প্রতিটি রাস্তার পাশে তালের বীজ রোপণ করা সময়ের দাবী। যা পরবর্তী প্রজন্মকে প্রাকৃতিক বিপর্যয় সহ নানাবিধ সমস্যা থেকে সমাধান দিতে পারে। বিশেষ করে প্রতিটি উপজেলা কৃষি অফিসে উদ্যোগে বীজ রোপণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মতে, তালের শাঁসে প্রচুর জলীয় অংশ ও খনিজ উপাদান থাকায় এটি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। গ্রীষ্মকালে প্রাকৃতিকভাবে শরীরকে সতেজ রাখতে তালের শাঁস একটি জনপ্রিয় ও উপকারী খাবার।

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নান্দাইলে তালের শাঁসের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..