বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ: শিক্ষার্থীসহ ৫ জন আহত, থানায় মামলা দায়ের

মো. নাজমুল (বাগেরহাট) মোড়েলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ ও কলেজ শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (৩ জুন ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে বৃহস্পতিবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। একইদিন মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন— আবু মুসা হাওলাদার, তার স্ত্রী সালমা বেগম, সালমার ভাই আলম খলিফা এবং আলম খলিফার ছেলে কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম খলিফা। এছাড়াও আরও একজন শিক্ষার্থীসহ কয়েকজন হামলার শিকার হয়েছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মুসা হাওলাদার তার বৈধভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তবে একই এলাকার ছালেহ আহম্মদ গাজী ও তার সহযোগীরা ওই জমির ওপর দাবি করে বিভিন্ন সময় জবরদখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে আবু মুসা হাওলাদার ও তার স্ত্রী সালমা বেগম বাড়ির চারপাশে বেড়া নির্মাণের কাজ করছিলেন। এ সময় ছালেহ আহম্মদ গাজী, মেহেদী গাজী, রফিকুল গাজী, পাখি বেগম, তামান্না আক্তার ও হুমায়ুন গাজীসহ কয়েকজন লোহার রড, দা, শাবল ও লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে গালিগালাজ ও হুমকি-ধমকি দিতে থাকেন। সালমা বেগম এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় সালমা বেগমকে উদ্ধার করতে তার স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপরও হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ছালেহ আহম্মদ গাজী, মেহেদী গাজী, রফিকুল গাজী, পাখি বেগম, তামান্না আক্তার ও হুমায়ুন গাজীকে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “হামলার ঘটনায় ভুক্তভোগী আবু মুসা হাওলাদার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১০। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..