বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবসে নরসুন্দা নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে কিশোরগঞ্জে বাপার মানববন্ধন ও পথসভা

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৭৯৭ বার পঠিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসুন্দা নদীকে দখল ও দূষণের কবল থেকে রক্ষা করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম। বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য” সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নরসুন্দা নদী রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা নরসুন্দা নদীর বর্তমান করুণ অবস্থার চিত্র তুলে ধরে নদীটিকে দখল ও দূষণমুক্ত করে এর প্রাণপ্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট হামিদা বেগম বলেন, “একসময় কিশোরগঞ্জ জেলার প্রাণ ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল নরসুন্দা নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জনপদ, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ এবং মানুষের জীবনযাত্রা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখল, দূষণ ও অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে নদীটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। অনেক স্থানে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও নদী পরিণত হয়েছে ময়লা-আবর্জনার ভাগাড়ে।”
বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, হোসেনপুর উপজেলার কাওনা এলাকায় ১৯৮০-এর দশকে নির্মিত বাঁধ নরসুন্দা নদীর স্বাভাবিক পানিপ্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এর ফলে নদীর নাব্যতা কমেছে, জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে নদীর সঙ্গে সংযুক্ত খাল-বিল ও জলাধারগুলোর প্রবাহও বাধাগ্রস্ত হওয়ায় বৃহত্তর পরিবেশ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গণি বলেন, “নদীকে বাঁচাতে হলে শুধু প্রতীকী কর্মসূচি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত উদ্যোগ। এজন্য অবিলম্বে কাওনার বাঁধ অপসারণ, নদী ও সংযুক্ত খাল-বিল পুনঃখনন, অবৈধ দখলদার উচ্ছেদ, বর্জ্য ফেলা বন্ধ এবং নদীর প্রাকৃতিক প্রবাহ পুনঃস্থাপনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম একটি ঐতিহ্যবাহী নদীকে শুধুমাত্র ইতিহাসের পাতায় খুঁজে পাবে।”

বাপার সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম জুয়েল বলেন, “নদী শুধু পানিপ্রবাহের উৎস নয়; এটি একটি অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসম্পদ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নরসুন্দা নদীকে রক্ষা করা মানে কিশোরগঞ্জের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। তাই নদী পুনরুদ্ধারে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সম্পৃক্ত হতে হবে।”

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাপার সহ-সভাপতি শফিক কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, বেসরকারি শিক্ষক ফোরামের সভাপতি মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদুল আলম, বাপার কার্যকরী সদস্য মো. রুহুল আমিন, আলমগীর হোসেন, মো. ফারুকুজ্জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক সজিব, আসাদুজ্জামান ইশা, ছন্দ্রা সরকার, কামরুন্নাহার বেগম, মো. আনিসুজ্জামান আনিস, আব্দুল্লাহ আল মোহাইমিন লাকমিয়া, অধ্যাপক জাকির হোসেন এবং সাংবাদিক আলম সারোয়ার টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নেতৃবৃন্দ নরসুন্দা নদীসহ জেলার সব নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় নদী সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম জুয়েল।

এদিকে একই দিনে বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ভুরুঙ্গারচর গ্রামের একটি সড়কের পাশে বাপার উদ্যোগে এক হাজার ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতেও স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..