বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বেতাগীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৮৩১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেতাগী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি সোহেল হাফিজসহ সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতাকর্মী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..