সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে শহীদ আরমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

জুবায়ের আহমাদ জুয়েল, (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৭৮৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শহীদ আরমানসহ সকল শহীদের স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, আলহাজ্ব শামসুদ্দিন ভূইয়া জামিয়া ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা হিফজুর রহমান খান, জামিয়া আবু বকর (রা:) এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসমাঈল হোসাইন, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশীদ, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল্লাহ, জামিয়া নূরানীয়া তারাপাশা কিশোরগঞ্জের পরিচালক মুফতী আবুল বাশার, এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলাব কেন্দ্রীয় জামে মসজিদ নরসিংদীর খতিব ড. খলিলুর রহমান খান আল-আযহারী, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন,
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জের ইমাম মুফতি নূরুদ্দিন নোমানী, এবং জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ উসমানগণী সিরাজী,
আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..