সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাড়াইলে ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৭৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম জাওয়ার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. রিয়াদ মেম্বার গত সোমবার (২৮ জুন) তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ জুন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দলবল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে পশ্চিম জাওয়ার গ্রামের মো. সাদেক মিয়া, মো. হামিদ মিয়া, মো. রুক্তন মিয়া ও মো. ফয়েজ আহমেদ মাসুদসহ আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং সুকেসের ড্রয়ারের তালা ভেঙে নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নেন।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..