বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনায় এবার জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ মেসির গোলে সমতা ফেরালো আর্জেন্টিনা আর্জেন্টিনাকে চমকে দিয়ে এগিয়ে গেল মিসর মোরেলগঞ্জে সংবাদ সম্মেলনে ডা. কামাল হোসেন মুফতির দাবি— ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: বরগুনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত মেয়ে শঙ্কামুক্ত আমতলীতে রাতের আঁধারে জমির ধানের চারা তুলে ফেলার অভিযোগ মির্জাগঞ্জে জাল সনদে চাকরি ও গণমাধ্যমকর্মীদের হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার হুমকি: নেপথ্যে শিক্ষা অফিসারের ‘অর্থের বিনিময়’ দায়সারা তদন্ত নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

মোরেলগঞ্জে মৎস্য চাষিদের মাঝে পোনা, খাদ্য, এ্যারেটর ও কৃষি উপকরণ বিতরণ

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৭৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় স্থানীয় মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, এ্যারেটর, ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সেফাইনুল আরেফিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ. এম. শামীম আহসান।

মৎস্য অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন থেকে নির্বাচিত ৯ জন উপকারভোগী মৎস্য চাষির মধ্যে গৃহস্থালি পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

প্রত্যেক উপকারভোগীকে প্রায় আড়াই হাজারটি করে মনোসেক্স তেলাপিয়ার পোনা, দুটি করে নারকেল চারা, দুই জাতের বেগুনের চারা, সাত ধরনের ফল ও শাকসবজির বীজ, প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং মোট ৮০ কেজি মাছের খাদ্য প্রদান করা হয়। এছাড়া দেশীয় প্রজাতির প্রায় পাঁচ হাজার টেংরা মাছের পোনাও বিতরণ করা হয়।

এর আগে একই প্রকল্পের আওতায় বিভিন্ন মৎস্য চাষির মাঝে টেংরা, বাইন ও কার্পের মিশ্র জাতের পোনা বিতরণ করা হয়েছে। পাশাপাশি চিংড়ি চাষে উৎপাদন বৃদ্ধি এবং পানির গুণগত মান উন্নয়নের লক্ষ্যে চারজন চাষিকে চারটি এ্যারেটর প্রদান করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় চারজন মৎস্য চাষির জন্য প্রযুক্তিনির্ভর চারটি প্রদর্শনী খামার এবং উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন চাষির জন্য গৃহস্থালি পুকুরে দেশীয় প্রজাতির টেংরা, মনোসেক্স তেলাপিয়া ও ভেটকি মাছ চাষের মোট নয়টি প্রদর্শনী খামার স্থাপন করা হচ্ছে। এসব প্রদর্শনী খামারের জন্য মাছের পোনা, এ্যারেটর, মাছের খাদ্য, বিভিন্ন সবজির বীজ, ফলদ ও বনজ চারা এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করা, গৃহস্থালি পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..