বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

নান্দাইলে কৃষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

এম আর বাবুল নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শসা চাষিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালিয়াপাড়া বাজারে এ আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

আলোচনায় শসা চাষিরা উৎপাদন খরচ বৃদ্ধি, ফসলের ন্যায্যমূল্য, বাজারজাতকরণে প্রতিবন্ধকতা, সংরক্ষণ সুবিধার অভাব এবং কৃষি খাতের নানা চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। তারা কৃষিপণ্যের সুষ্ঠু বিপণন ও কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণের দাবি জানান।

প্রধান অতিথি কৃষকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের স্বার্থ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব তুলে ধরেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় কৃষি ও কৃষকের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..