সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩ কারণে গ্যাস ও বিদ্যুৎ খাতে বিপর্যয় সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধন কাজে অনিয়মের অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব গ্রেফতার মোরেলগঞ্জে সচিব মসিউর রহমানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নিদের্শনা তাড়াইলে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, এনামুল-সাইফুল স্বপদে বহাল আমতলী পৌর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা ব্রহ্মপুত্র দখল-দূষণমুক্ত করে নাব্যতা ফেরানোর দাবি নদী গবেষক ও পরিবেশকর্মীদের মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৮১৪ বার পঠিত
-ছবি: সংগৃহীত

আগামী ০১ আগস্ট থেকে দেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের নিয়মিত টিকার আওতায় এ ভ্যাকসিন দেয়া হবে। শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে এ টিকা সংযুক্ত করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ তথ্য জানিয়েছে।

ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেয়া হবে। দেশের সব স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এ টিকা দেয়া হবে।

শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা দেয়া হবে। টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভি একসঙ্গে দেয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..