মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল

পটুয়াখালী প্রতিনিধি, মনজুর মোর্শেদ তুহিন:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৯২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।

কমিটিতে সহ-সভাপতি জওহার ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ রানা, অর্থ সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান (সজীব) এবং প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাইফুর রহমান তুহিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হয়েছেন মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান (শিশির), রিপন হাওলাদার, আলমগীর হোসেন ও শারমিন আজাদ।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার।

এর আগে মো. সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ঢাকায় কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠনটি আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সদস্যদের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..