শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে পিজেএফের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন দ্য কান্ট্রি টুডে’র সজীব নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু  লঘুচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নেপালে মৃত বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল নান্দাইলে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলারশীপ বাতিল করা হবে : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ‘জাগরণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন

লঘুচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি : সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর। বইতে পারে ঝড়ো হাওয়া। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির তথ্য জানানো হয়।

প্রথম দিনের পূর্বাভাস সম্পর্কে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে বুধবার পর্যন্ত এ চার দিনও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..