সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩ কারণে গ্যাস ও বিদ্যুৎ খাতে বিপর্যয় সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর আমতলী পৌর লেকের সৌন্দর্যবর্ধন কাজে অনিয়মের অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব গ্রেফতার মোরেলগঞ্জে সচিব মসিউর রহমানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নিদের্শনা তাড়াইলে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, এনামুল-সাইফুল স্বপদে বহাল আমতলী পৌর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা ব্রহ্মপুত্র দখল-দূষণমুক্ত করে নাব্যতা ফেরানোর দাবি নদী গবেষক ও পরিবেশকর্মীদের মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৮১২ বার পঠিত

গত ১১/৭/২০২৬  তারিখে ‘দৈনিক সংবাদ বাংলাদেশ’ পত্রিকায়  মির্জাগঞ্জে “বারেক খালেক দুই সহদরের জালিয়াতি, মৃত মানুশের স্বাক্ষর জাল করে ভূয়া দলিল, সিআইডির প্রতিবেদন দাখিল” শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে। উক্ত সংবাদের অ্যাডভোকেট এম এ রাজ্জাক সরকার,(জর্জ কোর্ট, ঢাকা) এর মাধ্যমে প্রতিবাদলিপি পাঠিয়েছেন আঃ খালেক সিকদার গং। যা নিম্নে প্রকাশ করা হলো।

প্রতিবাদলিপিতে বলা হয়,

আমার মক্কেল মোঃ আঃ খালেক সিকদার গং এর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ একটি তদন্ত প্রতিবেদনের আলোকে করা হয়েছে যা সম্পূর্ন সঠিক নয়।

প্রকৃত সত্য এই যে,

উক্ত কথিত দলিলটি যখন সম্পাদিত হয় (১৯৬৩ সালে), তখন আমার মক্কেলের জন্মই হয়নি। একজন ব্যক্তি তার জন্মের পূর্বের কোনো ঘটনায় বা দলিলে সম্পৃক্ত বা কোন জালিয়াতির ‘মাস্টারমাইন্ড’ হতে পারেন না।

আমার মক্কেলের পিতা জীবিতাবস্থায় কি দলিল করেছেন বা না করেছেন, তার দায় সম্পূর্ণ বিপরীতমুখী। কিন্তু বিজ্ঞ আদালতে মামলাটি বর্তমানে বিচারাধীন/চলমান থাকা সত্ত্বেও এবং আদালত কর্তৃক চূড়ান্ত কোনো রায় বা সাজা ঘোষণার পূর্বেই, আপনারা সম্পূর্ণ আমার মক্কেলকে ‘জালিয়াত’ ও ‘প্রতারক’ হিসেবে আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করেছেন। সিআইডি-র একটি একপেশে তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালতের সিদ্ধান্তের আগেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমার মক্কেলকে অপরাধী সাব্যস্ত করা ঠিক হয়নি।

তাই আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আমার মক্কেলকে নিয়ে কোন ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থেকে যে নিউজটি প্রচার হয়েছে সেটি সড়িয়ে ফেলার জন্য অনুরোধ রইল।

ধন্যবাদান্তে,​

এম এ রাজ্জাক সরকার

অ্যাডভোকেট

জর্জ কোর্ট, ঢাকা।

পত্রিকা কর্তৃপক্ষের বক্তব্য:

পত্রিকা কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্ট! যে কোন সরকারি বা আইন প্রয়োগকারী তদন্তকারী সংস্থার প্রতিবেদনের আলোকে যে, কোন গণমাধ্যমে সংবাদ প্রচার করার আইনী এখতিয়ার বা বিধান পত্রিকা কর্তৃপক্ষের রয়েছ। তাহাতে আইনী কোন বাধা নেই, উক্ত সংবাদটি সিআইডির প্রতিবেদনের আলোকেই করা হয়েছে। এর বাইরে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তারপরেও যেহেতু বিষয়টি এখনো অমিমাংসিত অবস্থায় আদালতে বিচারাধীন রয়েছে, সেই বিষয়টি ও আঃ খালেক সিকদার গং-এর অনুরোধ ও সামাজিক মর্যাদা বিবেচনা করে উক্ত সংবাদের প্রতিবাদলিপি প্রচার ও নিউজটি সাইড ও পেইজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে সম্মানিত পাঠক, ভিউয়ার এবং শুভাকাঙ্ক্ষীদের পত্রিকা কর্তৃপক্ষকে ভুল না বুঝে সহযোগীতার অনুরোধ করা হলো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..