মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

বৃত্তি পরীক্ষায় ফলাফলে জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রাথমিক বিদ্যালয়

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৮১৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরগুনা জেলায় শীর্ষ স্থান অধিকার লাভ করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮৯ জন পরীক্ষার্থীর ৩৫৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে, ২৮ জন ট্যালেন্টপুলে ও ৬৬ জন সাধারণ গ্রেডে। রয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কেজি স্কুল) ১০ পরীক্ষার্থীর মধ্যে ১ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

উপজেলা সদরে অবস্থিত বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। শিক্ষা পরিবেশ, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফলের জন্য এটি আরও একাধিকবার উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।

জানা গেছে, ফলাফলের বিবেচনায় জেলার সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জনকারী এই বিদ্যালয় হতে ৪০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশ গ্রহন করে ৩১ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৫ জন সাধারণ গ্রেডে ও ১৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

একই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভকারী জমজ ভাই-বোন মুন ও মাহির তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ আমরা ভাই- বোন ফলাফল শুনে খুব আনন্দিত ও খুশি হয়েছি। বৃত্তি পাওয়ার পর পড়াশুনার প্রতি আমাদের আরও দায়িত্ববোধ বেড়ে গেল।’

সেরা ফলাফল অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমীন আক্তার বলেন, ‘বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে সবার প্রিয় বিদ্যালয়টি আজ উপজেলা ছাড়িয়ে জেলার সেরা বিদ্যালয়ের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।’

জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ, সাদ্দাম হোসেন শিশু শিক্ষার্থীদের পিছনে প্রয়োজনীয় মেধা ও সময় দেওয়ায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের ধণ্যবাদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে এই বিদ্যালয়টি জেলা ও উপজেলা পর্যায়ে বেশ সুনাম অর্জন করে আসছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..