শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির শাহাবুদ্দিনের কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ

বিশেষ প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির ও বর্তমানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মোঃ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য ও ঘুষ গ্রহণের নির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ দাখিল করেছেন একজন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন নাজির শাখায় কর্মরত থাকাকালে তিনি অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। শহরস্থ বাবুলিয়া বাজার সংলগ্ন এলাকায় তার ছোট স্ত্রীর নামে প্রায় ১০ কাঠা জমি ক্রয় করে জমির ওপর আধুনিক বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। এছাড়া, সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের বিপরীতে তার বড় স্ত্রীর নামে প্রায় ৫ কাঠা জমির ওপর ৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে, যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এ সম্পত্তির মূল্য প্রায় ৬ কোটি টাকা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শহরের বিভিন্ন এলাকায় তার স্ত্রী সন্তানদের নামে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি রয়েছে

পাশাপাশি, নিজ গ্রামেও প্রায় ৭ বিঘা জমি ক্রয় করেছে নামে বেনামে, যার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে এবং সাতক্ষীরা শহর সংলগ্ন রসুলপুর হাইস্কুলের পেছনে তাহার আরেকটি নিজ নামীয় ৩ তলা ভবন কিনেছেন ১৪ লাখ টাকা দিয়ে অথচ তার বৈধ আয়ের সঙ্গে এসব সম্পদের কোনো সামঞ্জস্য নেই

নিয়োগ বাণিজ্যের অভিযোগে বলা হয়, তিনি তার বড় ভাইয়ের ছেলেকে তৃতীয় শ্রেণির সরকারি চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেছেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির শাখায় চাকরিকালীন সময়েও বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে

অভিযোগে আরও বলা হয়, তিনি তার কন্যার বিয়েতে প্রায় ৩০ লাখ টাকার বেশি খরচ করেছেন এবং অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানান। এছাড়া, কালীগঞ্জ বাজারের ৩০টি পেরিফেরি ভুক্ত দোকানের ইজারা দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এ অর্থ বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে গ্রহণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ রেখে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে আসছেন। নাগরিক নেতা ইদ্রিস আলী বলেন, একজন নাজির শাখার কর্মচারীর নামে এ ধরনের বিপুল সম্পদ ও অনিয়মের অভিযোগ প্রশাসনের জন্য গুরুতর প্রশ্ন তৈরি করেছে

অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব অভিযোগের বিষয়ে নাজির শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সব বিষয়ে অস্বীকার করেন

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..