বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

২০২১-কে শ্রীলেখার পত্র

বিনোদন ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬২৮৪ বার পঠিত

ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জন্য ২০২১ ছিল বেশ ঘটনাবহুল একটি বছর। এই বছরে একদিকে যেমন ভেনিসের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন, অন্যদিকে হারিয়েছেন জীবনের প্রথম হিরো ও সবচেয়ে কাছের বন্ধু বাবাকে।

আরও অনেক ছোটবড় ঘটনা ঘটেছে শ্রীলেখার জীবনে। বছর শেষে ২০২১-কে খোলা চিঠি লিখেছেন এই অভিনেত্রী। নিচে শ্রীলেখার চিঠিটি হুবহু তুলে ধরা হলো।

“প্রিয় ২০২১,

তোমাকে আলবিদা জানাতে এসেছি। তুমি এক রাজকন্যার থেকে তার বাবাকে ছিনিয়ে নিয়েছ। তাকে বরাবরের মতো অনাথ করে দিয়েছ। তাই তোমাকে কিছুতেই ভুলতে পারব না এই জীবনে। সেই তুমিই আমাকে এমন সম্মান দিয়েছ, যা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমাকে সেই মঞ্চে পৌঁছে দিয়েছ, অর্থাৎ ভেনিসের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে গিয়েছ। এবং এমন সময় নিয়ে গিয়েছ, যখন আমার নিজের শহরের লোক কেবলই আমার খুঁত ধরেছে। আমার মধ্যে কমতি খোঁজার চেষ্টা করেছে। চোখে জল নিয়ে, মুখে ভাঁজ রেখে বলতে চাই ‘কে সেরা সেরা, হোয়াইট উইল বি উইল বি…”

কিছুদিন আগেই মুক্তি পায় শ্রীলেখা মিত্র অভিনীত ও শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবিটি। রানুদির চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। প্রশংসিত হয়েছে শ্রীলেখার পারফরম্যান্সও।

ভেনিসে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ দেখানো হয়েছিল। সেই ছবিতেও অভিনয় করেছেন শ্রীলেখা। সেই কারণেই তার ভেনিস যাওয়া। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তার বিশ্বাস দর্শকের মন ছুঁয়ে যাবে সেই ছবিও।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..