শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন

রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  পারিবারিক দ্বন্দ্বে জেরে ছানাউল্লাহ সরকারকে হত্যার অভিযোগে আক্তার সরকার নামে এক আসামিকে  ২০ হাজার টাকা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুন নাহার সুমির ১ম আদালতে এর রায় প্রদান করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তথ্যে সূত্রে জানা গেছে, মামলার ঘটনার দিন গত ১৭/১০/২০২০খ্রিঃ সন্ধা ৮ ঘটিকার হতে ৮টা১০ মিনিটের মধ্যে মামলার বাদীনির স্বামী ছানাউল্লাহ সরকারকে এজাহার নামীয় আসামীরা তাহাদের হাতে থাকা বাশের লাঠি, টেটা দিয়া হত্যার উদ্দেশ্যে পেটে ডান পাশে এবং সমস্ত শরীরে কুপাইয়া পিটাইয়া গুরুত্বর রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে স্থানীয় জনগন, বাদীনির স্বামী’কে সিএনজি যোগে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ছানাউল্লাহ’কে মৃত্যু ঘোষনা করে।

এ ব্যাপারে নিহত সানাউল্লাহর স্ত্রী বাদী হয়ে গত ৮ অক্টোবর ২০২০ সালে রুপগঞ্জ থানা একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর-২৭ । এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে রূপগঞ্জ থানার গত ৩ আগস্ট ২০২১ অভিযোগপত্র নাম্বার- ২০০  দাখিল করেন।  ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২ পেনাল কোড সংক্রান্তে ৩ জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের তথ্যেমতে, উল্লেখিত মামলাটি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত নারায়ণগঞ্জ এ বিচারীক কার্যক্রম শেষে বিজ্ঞ বিচারক, নাজমুন নাহার সুমি বেঞ্চে বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) মামলার রায় ঘোষনা করেন।

সূত্রে উল্লেখিত মামলার ১নং আসামী আক্তার সরকার (৪৫) পিতা- মৃত আব্দুল লতিফ সরকার, সাং- দিগুলিয়ারটেক, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে অভিযোগ সকল প্রকার যুক্তিসঙ্গত সন্দেহের উর্ধ্বে প্রমাণিত হওয়ায় পেনাল কোড ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান সহ ২০,০০০/-(বিশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এবং অভিযোগপত্র নামীয় আসামী ২। মাকসুদা বেগম ৩। শামীমাদের’কে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..