রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়ল অটোগ্যাসের দাম বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯ পুজোয় শাড়িতে স্লিম লুক! জানুন সহজ কৌশল সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান মদিনায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে প্রচারণায় এগিয়ে মোঃ আনোয়ার হোসাইন সাগর জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

পুজোয় শাড়িতে স্লিম লুক! জানুন সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

পুজোয় শাড়ি পরার ইচ্ছা থাকলেও বাড়তি মেদ নিয়ে অনেকেই একটু দ্বিধায় থাকেন। তবে স্লিম লুকের জন্য সবসময় ডায়েট বা জিমের প্রয়োজন নেই। শাড়ি, ব্লাউজ ও অন্যান্য অনুষঙ্গ বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথ তাঁত বা মোটা কাপড়ের বদলে শিফন, জর্জেট কিংবা হালকা সিল্কের শাড়ি পরতে পারেন। শরীরের সঙ্গে সহজোয় রাখলেই নিজেকে আরও ছিপছিপে ও লম্বা দেখাতে পারেন।

হালকা শাড়ি বেছে নিন: ভারী তাঁত বা মোটা কাপড়ের বদলে শিফন, জর্জেট কিংবা হালকা সিল্কের শাড়ি পরতে পারেন। শরীরের সঙ্গে সহজে বসায় এসব শাড়িতে লুকও বেশ পরিপাটি আসে।

ছোট প্রিন্টে নজর দিন: বড় বড় মোটিফের বদলে ছোট প্রিন্ট বা একরঙা শাড়ি বেছে নিন। এতে শরীর তুলনামূলক সরু দেখাতে পারে।

চওড়া পাড় এড়িয়ে চলুন: খুব চওড়া পাড় শরীরকে কিছুটা ভারী দেখাতে পারে। তাই সরু পাড়ের শাড়ি বেছে নিলে আপনাকে তুলনামূলক লম্বা ও স্মার্ট দেখাতে পারে।

শেপওয়্যার পরতে পারেন: পেটিকোটের বদলে শেপওয়্যার ব্যবহার করলে কোমরের অংশটি আরও গোছানো দেখাতে পারে। তবে দীর্ঘ সময় বাইরে থাকলে আরামের বিষয়টি অবশ্যই মাথায় রাখুন।

কুঁচি রাখুন পরিপাটি: শাড়ির কুঁচি সরু ও সুন্দর করে করলে পুরো লুক আরও গোছানো দেখায়। আঁচলও সরু প্লিটে পরতে পারেন।

ব্লাউজে নজর দিন: ভি-নেক, ডিপ ইউ বা পানপাতা গলার ব্লাউজ বেছে নিতে পারেন। থ্রি-কোয়ার্টার হাতাও ভালো বিকল্প।

হিল জুতো পরুন: শাড়ির সঙ্গে হাই হিল বা প্ল্যাটফর্ম হিল পরলে উচ্চতা বাড়ে, ফলে পুরো গড়ন তুলনামূলক লম্বা দেখাতে পারে।

তবে পোশাকের সব কৌশলের চেয়েও গুরুত্বপূর্ণ হলো স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস। নিজের শরীর ও সাজ নিয়ে স্বচ্ছন্দ থাকলেই শাড়িতে আপনার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..