রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

আমুয়ায় ওলামা দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

​কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩ নং আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির গোলদার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল এবং ৩ নং আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মন্নান তালুকদার।

​৩ নং আমুয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আনছার সিকদার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ বারেক হাওলাদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমুয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..