বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব এক রাতে রাজধানীতে পাঁচ বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নবান্নের উৎসব পালন সান্তাহারে পুকুরে থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল, কয়েক হাজার নেতাকর্মীর ঢল পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

মো. রাসেল মৃধা, বরগুনা প্রতিনিধি: 
  • আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৮৩১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির দিন আগামী ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী অ্যাডভোকেট মতিন জানান, রবিবার আদালতে জামিনের আবেদন করা হলে বিজ্ঞ বিচারক আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) শুনানির দিন নির্ধারণ করেন।

এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাসসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলাটির বাদী সুভাষ ঘোষ। এতে আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

বিএমএসএফের দাবি, সুভাষ ঘোষের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় সাংবাদিক আসাদ সবুজকে মামলায় আসামি করা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদীপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

এদিকে, সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএমএসএফ। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিএমএসএফ নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..