রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত

নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

এম আর বাবুল নান্দাইল থেকে :
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহের নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ৭৬ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী ও দুটি করে গাছের চারা প্রদান করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, শিক্ষক সমিতির নেতা ও প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, হাসনাত মাহমুদ তালহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে দুটি করে গাছের চারা প্রদান করা হয়।

বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..