শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতিয়াজের সব বিষয়ে A+ অর্জন, গর্বিত বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন: মোরেলগঞ্জে বিদ্যালয়ের সহকারি শিক্ষককে বিরুদ্ধে ষড়যন্ত্র আদমদীঘিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ বগুড়ার ডিসি আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

ইফতিয়াজের সব বিষয়ে A+ অর্জন, গর্বিত বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ইফতিয়াজ হুসাইন ভূঁইয়া................................................ছবি : সংগৃহীত

ইংল্যান্ডে ঘোষিত O Level (GCSE) পরীক্ষার ফলাফলে সকল বিষয়ে A+ অর্জন করেছে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়ার ছেলে ইফতিয়াজ হুসাইন ভূঁইয়া। ছেলের এমন কৃতিত্বে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তার বাবা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া ছেলের এ সাফল্যের কথা জানান। তিনি লেখেন, পিতা হিসেবে দিনটি তার জন্য অত্যন্ত আনন্দ ও সন্তোষের। ইফতিয়াজ হুসাইন ভূঁইয়া O Level (GCSE) পরীক্ষায় সকল বিষয়ে A+ পেয়েছে, এতে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তবে সন্তানের জীবনের সবচেয়ে বড় অর্জন শুধু ভালো ফলাফল নয় উল্লেখ করে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া বলেন, ইফতিয়াজ যেন একজন সৎ, বিনয়ী, মানবিক ও ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেটিই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

তিনি ছেলের জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে নেক, সৎ ও আদর্শ মানুষ হিসেবে কবুল করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন।

ইফতিয়াজ হুসাইন ভূঁইয়ার এই অসাধারণ ফলাফলে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার ভবিষ্যৎ শিক্ষা ও জীবনে আরও সাফল্য কামনা করেছেন তারা।

উল্লেখ্য, ইফতিয়াজ হুসাইন ভূঁইয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও (ভূঁইয়া বাড়ী) গ্রামের বাসিন্দা ও ইংল্যান্ডে কর্মরত ব্যরিস্টার গোলাম কবির ভূঁইয়ার সন্তান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..