সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ৬ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হওয়া যায়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থী কম হলে প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি থাকার কথা। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক রয়েছেন। এ বছর বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় চারজন। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, ফলাফল উন্নত করতে খুব দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা জানান, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভায় ফলাফল উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..