বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ড্রাইভারকে হ’ত্যার হুমকির অভিযোগ: একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে দাবি ড্রাইভারের আমতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে নেওয়ার তদবির সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন কাশিমপুর এর সন্তান লিংকন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রুবেল, সম্পাদক বাবুল বেতাগীতে জনসেবায় আস্থা অর্জন, প্রশংসায় ইউএনও মুহ. সাদ্দাম হোসেন সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নাঈম সম্পাদক লিংকন বিশ্বচ্যাম্পিয়নদের গার্ড অব অনারে সম্মানিত লিওনেল মেসি সংস্কারের ১৫ দিনের মাথায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে খানাখন্দ, ভোগান্তিতে যাত্রী-চালক মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা

সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন কাশিমপুর এর সন্তান লিংকন

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত
ছবি: সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক লিংকন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অধীন দেশের ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সিটি ইউনিভার্সিটি ছাত্রদলেরও ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ইয়ালিদ নাঈম এবং গাজীপুরের কাশিমপুর এর সন্তান মো. লিংকন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো:লিংকন মিয়া বলেন, “ছাত্রদের অধিকার আদায়ে এবং ক্যাম্পাসের গঠনমূলক কাজে সার্বিক সহযোগীতা করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। নেতৃত্বের এই নতুন দায়িত্ব ছাত্রসমাজের প্রতি অর্পিত একটি পবিত্র দায়িত্ব ও আমানত। ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সর্বদা কাজ করে যাব।” লিংকন এই দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ইতিপূর্বে সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক কাশিমপুর থানা আওতাধীন ১ নং ওয়ার্ড ছাত্রদলের ২০২২ সালের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি’র দুঃসময় বিভিন্ন হামলা/মামলার স্বীকারের মাধ্যমে তারা রাজনৈতিক যাত্রা শুরু হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..