কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রায় চার মাস আগেই নতুন মেয়াদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাড়াইল বাজার ট্রলারঘাট এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপজেলা নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এতে আগের কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা এনামুল হক (বড় হুজুর) পুনরায় সভাপতি এবং হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম সেক্রেটারি হিসেবে বহাল রয়েছেন। এছাড়াও মাওলানা আব্দুর রউফ -কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-১ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি আবু হানিফ এবং অর্থ সম্পাদক আলহাজ্ব আলী আকবর মাস্টার।
এছাড়াও সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগাম সম্মেলনের বিষয়ে নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় চার মাস আগেই সম্মেলন আয়োজন করা হয়েছে।
সম্মেলনে নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।