শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল নান্দাইলে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলারশীপ বাতিল করা হবে : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ‘জাগরণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ আমতলীতে ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার অভিযোগ মোরেলগঞ্জে মৎস্য ঘেরের দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত: কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত: কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

এম আর বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপিকে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ, প্রশাসনিক কার্যক্রম তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সামগ্রিক দায়িত্ব পালন করবেন।

একজন তরুণ ও কর্মচঞ্চল জনপ্রতিনিধি হিসেবে ইয়াসের খান চৌধুরী এমপির ওপর কিশোরগঞ্জ ও জামালপুর জেলার মতো গুরুত্বপূর্ণ দুটি জেলার দায়িত্ব অর্পণ করায় নান্দাইলের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা, আন্তরিকতা ও উন্নয়নমুখী চিন্তাভাবনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত দুই জেলায় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বয় ও গতি আসবে।

ইতোমধ্যে নান্দাইলের বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পদক্ষেপ, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তাঁর নতুন দায়িত্বের মাধ্যমে বৃহত্তর অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ আরও বিস্তৃত হলো বলে মনে করছেন নান্দাইলবাসী।

নান্দাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন দায়িত্বের জন্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর সফলতা কামনা করেছেন।

নান্দাইলবাসীর প্রত্যাশা—নতুন দায়িত্বে তিনি তাঁর দক্ষতা, সততা ও কর্মস্পৃহা দিয়ে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার মানুষের আস্থা অর্জন করবেন এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপির নতুন দায়িত্বের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..