রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী বৈঠার ছন্দে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল ‘দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে রাজপথে নেমেছে ১১ দল’ ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: প্রতিমন্ত্রী শ্রমিকদের সঙ্গে মতবিনিময়: লটারিতে উপহার: সিদ্ধিরগঞ্জে ফাহিম কনস্ট্রাকশনের ব্যতিক্রমী আয়োজন মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে সীরাতুন্নবি (স.) উদযাপন ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ঋণের টাকাই কাল হলো পলাশের, দুই অবুঝ সন্তানকে কোলে নিয়েই ঘাতক স্ত্রী আদালতে

বৈঠার ছন্দে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

প্রায় এক যুগ পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার জন্য কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত নদীপথ নির্ধারণ করা হয়। এক কিলোমিটারের বেশি দীর্ঘ এ পথে ছোট বড় বিভিন্ন নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে।

অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচাঁন-২, গায়ান বাড়ি, গায়ান তরী ও হাজারি তরীসহ অন্যান্য নৌকা ছিল।

দুপুরের পর থেকেই ইছামতি নদীর দুই পাড়ে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। নানা সাজে সজ্জিত নৌকা এবং মাঝি মাল্লাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। সমান তালে মাঝিদের বৈঠা চালানো এবং ‘হেইও হেইও’ ধ্বনিতে নদীর দুই পাড় মুখর হয়ে ওঠে।

স্থানীয়দের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা বাইচের আয়োজন। দূর-দূরান্ত থেকেও অনেকে ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন নৌযানে করে প্রতিযোগিতা দেখতে আসেন। আয়োজকদের দাবি, এ নৌকা বাইচ উপভোগ করতে প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নৌকা বাইচের মাধ্যমে ইছামতি নদীকেন্দ্রিক গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য আবারও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..