সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন বেতাগীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৯ বছরের যুবক আটক বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ

দেশ ও জাতির স্বার্থে আর্দশ নাগরিক গঠনের বিকল্প নেই – প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শিক্ষিত ও মেধাবী প্রজন্ম। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে হলে তাদের উৎসাহিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে।

রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহী করে তোলা এবং তাদের মেধা বিকাশে উৎসাহিত করার উদ্যোগকে বক্তারা ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..