রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার ডেঙ্গুতে বাড়ছে মৃতের সংখ্যা মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ হরিরামপুরের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ফারজানা আক্তার আদমদীঘিতে নজরুল বর্ষে স্থানীয় এমপি’র উপহার

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

‘একটি চারা, একটি ভবিষ্যৎ’—এই ভাবনাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন রওশনআরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার রওশনআরা বালিকা বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থীর মাঝে ৩০০টি রেইনট্রি গাছের চারা বিতরণ করেন তিনি। এর আগে উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন তিনি।

চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হচ্ছে। আয়োজক জাহাঙ্গীর আল আজাদ বলেন, “শুধু চারা বিতরণ নয়, এগুলোকে বড় করে তোলাই আমাদের মূল লক্ষ্য। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মকে সবুজের প্রতি দায়িত্বশীল করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের মতে, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাটি যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..