মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড় সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ কিশোরগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এক দিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

‘জনগণ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য ও সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শেফাইনূর আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সাবেক শিক্ষক হোসনে আরা হাসি, হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হলো সাক্ষরতা। শুধু পড়তে ও লিখতে পারাই নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমেই একজন মানুষ নিজেকে এবং সমাজকে এগিয়ে নিতে পারেন। তাই ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার পাশাপাশি প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরক্ষরতা দূরীকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ‘সবার জন্য শিক্ষা, সবার জন্য সাক্ষরতা’এমন প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..