মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড় সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ কিশোরগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এক দিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত সোমবার রাতে মীর কুটিরছেও এলাকার প্রাইম স্টীল মিলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তকরকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) ও ঝিনাইদহ এলাকার হরিনাকুন্ডু থানার কোবরাপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে খবর ছিল। সোমবার রাতে উপজেলার এলাকার প্রাইম স্টিল মিলের সামনে অভিযান পরিচালনা করে আরমান হোসেন ও হৃদয় ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ পিস চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..