রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ আমতলী থানার ওসি জেলার শ্রেষ্ঠ, পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য সান্তাহারে সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে মারধর থানায় অভিযোগ নান্দাইলের সাবেক এসিল্যান্ড ফয়জুর রহমান রাজবাড়ী সদর ইউএনও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সান্তাহারে সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে মারধর থানায় অভিযোগ

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

আদমদিঘি সান্তাহারে বাবা-মায়ের সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ পাওয়ার দাবিতে ভাইদের কাছে গিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি, মারধর ও ভয়ভীতির শিকার হওয়ার অভিযোগ উঠেছে সান্তাহার পৌরসভার এক নারী। মোছা. আলিমা খাতুন বিবি (৩৩)। তার স্বামী মো. সুমন হোসেন।

তিনি সান্তাহার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান, তার বাবা-মা না থাকায় বাবার রেখে যাওয়া সম্পত্তিতে নিজের অংশ বুঝে নিতে তিনি দীর্ঘদিন ধরে ভাইদের সঙ্গে যোগাযোগ করে আসতিছে সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য তিনি বারবার তাগাদা দিলেও অভিযুক্ত ৬ নম্বর ওয়ার্ড হলুদ ঘর বাসিন্দা তারেক খান (পিতা) মৃত আজমাইন খান) বিষয়টি নিয়ে কোনো কর্ণপাত করেননি।

সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে কথা বলতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।গালিগালাজ করতে নিষেধ করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয় এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সম্পত্তির অধিকার চাওয়াকে কেন্দ্র করে তাকে মারধরও করা হয়েছে।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন বলেন এ বিষয়ে তিনি অবগোত না বিষয়টা তিনি দেখে ব্যবস্থা গ্রহণ করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..