রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ আমতলী থানার ওসি জেলার শ্রেষ্ঠ, পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য সান্তাহারে সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে মারধর থানায় অভিযোগ নান্দাইলের সাবেক এসিল্যান্ড ফয়জুর রহমান রাজবাড়ী সদর ইউএনও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলী থানার ওসি জেলার শ্রেষ্ঠ, পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন আগস্ট মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আমতলী থানার আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব স্বীকৃতি দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম।

জেলা পুলিশের মাসিক মূল্যায়নে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, জনসেবা ও সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে আমতলী থানার ওসিকে আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

এ ছাড়া আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

একসঙ্গে আমতলী থানার ছয় পুলিশ সদস্যের এ স্বীকৃতিকে থানার পক্ষ থেকে দলগত কাজের ফল হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলার তদন্ত ও আদালতের ওয়ারেন্ট তামিলে দায়িত্বশীল ভূমিকার মূল্যায়ন হিসেবেই এসব স্বীকৃতি দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত আমতলী থানার ওসি বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়; থানার সব পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফল। এই স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনের পাশাপাশি জনগণকে সেবা দিতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..