রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ আমতলী থানার ওসি জেলার শ্রেষ্ঠ, পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য সান্তাহারে সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে মারধর থানায় অভিযোগ নান্দাইলের সাবেক এসিল্যান্ড ফয়জুর রহমান রাজবাড়ী সদর ইউএনও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নান্দাইলের সাবেক এসিল্যান্ড ফয়জুর রহমান রাজবাড়ী সদর ইউএনও

এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

নান্দাইলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মো. ফয়জুর রহমান রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) তিনি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মো. ফয়জুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নান্দাইল পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভূমি-সংক্রান্ত সেবা, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করেন।

নান্দাইলে কর্মরত সময়ে তাঁর সততা, দক্ষতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা অর্জন করে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও পেশাদারিত্বের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত ছিল।

নতুন কর্মস্থল রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পরও তিনি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও নান্দাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মো. ফয়জুর রহমানের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন নান্দাইলের সাবেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..