বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ স্টিল ব্রিজ সংলগ্ন আরএম হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্ক সংলগ্ন কাপুড়িয়া পট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তব্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে বলেন, ‘শেখ হাসিনার কবর এদেশে হবে না।’ তিনি অভিযোগ করে বলেন, দেশের বাইরে অবস্থান করে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে সোমনাথ দে আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, যুবদল নেতা রেজাউল করিম সোহাগসহ উপজেলা, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।সমাবেশটি সঞ্চালনা করেন মিজানুর রহমান পলাশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..