রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

বেতাগীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৯ বছরের যুবক আটক

মোঃ রাসেল মৃধা, বরগুনা :
  • আপলোডের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বেতাগী থানা পুলিশ। এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিফাত হোসেন বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের সাইদুর রহমান সেন্টুর ছেলে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক এনাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সিফাত হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..