শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দিঘী গণতান্ত্রিক-নিরাপদ বাংলাদেশ গড়ার আহবান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী দেশের সব কারাগারে ৭ নির্দেশনা আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার হরিরামপুরে ডেঙ্গু ও মাদকবিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা শিবগঞ্জ পৌরসভার খড়কটোলায় শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে নালী ইউপি চেয়ারম্যান প্রার্থী জুয়েল মাহমুদের গণসংযোগ নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২)’ এর শুভ উদ্বোধন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনে মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৩৫ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৭২১ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, খুলনা বিভাগে ১৬১ জন, বরিশাল বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটল। অন্যদিকে, চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

অধিদপ্তরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

তবে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ বিপর্যয় ঘটেছিল ২০২৩ সালে, সেই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..