শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বেতাগীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বরগুনার বেতাগীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বেতাগী পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির।

সভায় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, সাংবাদিক মো : কামাল খান, বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বেতাগী থানার ওসি (তদন্ত) মো. সাইফুউজ্জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিকেলে বেতাগী সরকারি হাইস্কুল মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..