রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির উদ্যোগে রূপগঞ্জে ৯০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল। তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবা অলী উল্লাহ মুন্সি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি ওই গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে তাঁর খোঁজখবর কেউ নেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে বাবা অলী উল্লাহ মুন্সি তাঁর ঘরের দরজায় ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। এ সময় তাঁর হাত বাঁধা ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ ছিল না। শনিবার দুপুরে তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে দেখি, তার দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলছে। আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে বলে আমার ধারণা। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..